Thursday, April 17, 2014

ভোটার তালিকা ও জাতীয় পরিচয় পত্র...এর জন্য প্রয়োজনীয় সব তথ্য ...।

ভোটার তালিকা ও জাতীয় পরিচয় পত্র...এর জন্য প্রয়োজনীয় সব তথ্য ...।


২০০৮ সালে নির্বাচন কমিশন বাংলাদেশ সেনাবাহিনীর সহযোগীতায় “ছবিসহ ভোটার তালিকা প্রণয়ন এবং জাতীয় পরিচয় পত্র প্রদানে সহায়তা প্রদান প্রকল্প” – এর মাধ্যমে বাংলাদেশের সকল প্রাপ্ত বয়স্ক নাগরিককে জাতীয় পরিচয় পত্র প্রদান করে। সাথে সাথে ছবিসহ ভোটার তালিকা তৈরী করা হয়। এ প্রকল্প বাস্তবায়ন দেশের ইতিহাসে একটি মাইলফলক হিসেবে বিবেচিত হয়। এই প্রকল্পে যারা ভোটার হতে পারেনি এবং প্রকল্পের পরে যাদের বয়স ১৮ বছর হয়েছিল তাদের জন্য বাংলাদেশ নির্বাচন কমিশন সচিবালয় নিজস্ব তত্ত্বাবধানে ২০০৯ সালে ভোটার তালিকা হালনাগাদ করণ ও জাতীয় পরিচয় পত্র প্রদান প্রকল্প বাস্তবায়ন করে। পরবর্তীতে ২০১৩ সালে পুণরায় ছবিসহ ভোটার তালিকা হালনাগাদ করা হয়। যেহেতু এই প্রকল্পটি দেশব্যাপী বৃহৎ পরিসরে হয়েছে তাই কিছু ভুল-ত্রুটি রয়ে গেছে। কারো কারো নামের ভুল কিংবা পিতা/মাতার নামের ভুল কিংবা ঠিকানার ভুল ইত্যাদির জন্য জনগণকে ঢাকাস্থ নির্বাচন কমিশন সচিবালয়ের প্রকল্প অফিসে যোগাযোগ করতে হয়। প্রকল্প কার্যালয়টি আগাঁরগাওস্থ ইসলামী ফাউন্ডেশন ভবনের ৭ম তলায় অবস্থিত।
অফিস থেকে যেসব সেবা প্রদান করা হয় তাঁর বিস্তারিত বিবরণ দেওয়া হলো:
▬▬▬▬▬▬ஜ۩۞۩ஜ▬▬▬▬▬▬
অবস্থান:
--------
ইসলামিক ফাউন্ডেশন ভবন (৭ম তলা), আগারগাঁও, শেরে বাংলা, ঢাকা -১২১৭।
কর্মঘন্টা:
--------
সকাল ১০.০০ টা হতে বিকাল ৫.০০ টা পর্যন্ত।

Wednesday, January 8, 2014

নিজের জ্বীবনের প্রতি আজই যত্নবান হওয়ার দরকার...

নিজের জ্বীবনের প্রতি আজই যত্নবান হওয়ার দরকার।

একজন বয়স্ক রাজমিস্ত্রী তার কাজ থেকে অবসর নিতে চাইলো। তাই সে তার মালিকের কাছে গিয়ে বললো,’বস,আমি এই বাড়ি বানানোর কাজ থেকে অবসর নিয়ে আমার স্ত্রী ও ছেলেমেয়েদের সাথে সময় কাটাতে চাই।‘
তার মালিক এতে কিছুটা দুঃখ পেল কারন সে ছিলো সবচেয়ে দক্ষ ও কর্মঠ রাজমিস্ত্রী। সে বললো,'ঠিক আছে,কিন্তু তুমি কি চলে যাওয়ার আগে আর একটি মাত্র বাড়ি বানাতে আমাদের সাহায্য করবে?’ বয়স্ক রাজমিস্ত্রী এই প্রস্তাবে স্বানন্দে রাজী হয়ে গেল।

কিন্তু কাজ শুরু করার পর দেখা গেল তার মন সেখানে ছিল না এবং সে সবসময় তার অবসরের কথা ভেবে অন্যমনস্ক থাকতো। সবসময় সে বাড়ির চিন্তা করতো।তাই এর আগে যত কাজ সে করেছিলো এই কাজটাই তার করা সবচেয়ে খারাপ কাজ হয়ে গেল।

যখন সে বাড়িটি তৈরী করা শেষ করলো তখন তার মালিক বাড়িটি দেখতে এলো এবং বৃদ্ধের হাতে বাড়ির চাবি দিয়ে বললো,’এটা এখন থেকে তোমার বাড়ি,তোমার প্রতি আমার উপহার।'

এই কথা শুনে বৃ্দ্ধ আফসোস করে উঠলো!

সে মনে মনে ভাবলো,'হায় হায়!যদি আমি শুধু একবার জানতাম যে আমি আমার নিজের বাড়ি তৈরী করছি! তাহলে এটা আমার জীবনে করা সবচেয়ে ভাল কাজ হতো!'

বাস্তবেও আমরা প্রতিটা দিন আমাদের জীবনকে এই বাড়ির মতই তৈরী করে চলেছি। কিন্তু আমরা প্রায়ই তা ভুলে যাই। আর তাই সব কাজে আমাদের বেস্ট টার চেয়ে অনেক কম চেষ্টাটা করি,অনেক কম পরিশ্রমটা দেই।আমরা যদি আজ এই সত্যটা উপলব্ধি করতে পারি তবে আমরা হয়তো আমাদের সেরা পরিশ্রমটাই দিতে পারবো।

আমরা আমাদের জীবনের ফেলে আসা দিনে ফিরে যেতে পারি না,তোমার জীবনের সেই রাজমিস্ত্রীটি তুমিই,যে প্রতিদিন ইট,কাঠ,পেরেক দিয়ে তোমার জীবনটাকে গড়ে তুলছো।তোমার আজকের কাজ,চেষ্টা, পরিশ্রম আগামী দিনের সেই বাড়িটা তৈরী করবে যেখানে তুমি থাকবে।তাই আজই যত্নবান হও!

Monday, December 2, 2013

বিশ্বের ৩য় সর্বোচ্চ ধনী ব্যক্তি ওয়ারেন বাফেট সম্পর্কে অসাধারন কিছু তথ্য



বিশ্বের ৩য় সর্বোচ্চ ধনী ব্যক্তি ওয়ারেন বাফেট সম্পর্কে অসাধারন কিছু তথ্য:



১ | ওয়ারেন বাফেট তার প্রথম শেয়ার টি কিনেন ১১ বছর বয়সে এবং এখন তিনি মনে করে যে তিনি খুবদেরিতে শুরু করেছেন।
২ | তিনি তার পেপার বিক্রি করা টাকা দিয়ে ১৪ বছর বয়সে একটি ছোট্ট ফার্ম কিনেন ।
৩ | তিন এখনো তার ৩ টি বেডরুম যুক্ত বাড়িতে বসবাস করেন যেটি তিনি ৫০ বছর আগে বিবাহের পূর্বে কিনেছিলেন।  তিনি বলেন , তার সে বাসায় সকল প্রয়োজনীয় জিনিস পত্র আছে।  তার বাসায় কোনো ওয়াল বা বেড়া দিয়ে ঘেরা নাই।
৪ | তিনি নিজেই তার গাড়ি চালান। তার কোনো ড্রাইভার বা সিকিউরিটি গার্ড নেই।
৫ | তিনি কখনো তার ব্যাক্তিগত বিমানে যাত্রা করেন না ,  যদিও তিনি বিশ্বের সবচেয়ে বড় ব্যাক্তিগত বিমান তৈরির কারখানার মালিক।
৬ | তিনি কখনো উচ্চ ভিলাশী ব্যাক্তি বা কলিগ এর সাথে সময় কাটান না।  তিনি বাসায় ফিরে পপ কর্ন বানিয়ে টেলিভিশন দেখে সময় পার করেন।
৭ | তিনি কখনো সাথে মোবাইল নিয়ে ঘোরেন না।  তার টেবিলে কোনো কম্পিউটার বা  ল্যাপটপ ও নেই।
৮ | তিনি এতিম খানাতে তার মোট সম্পত্তির ৮৫ % অর্থাৎ $৩১ বিলিয়ন ডলার দান করে দিয়েছেন ।

Monday, November 18, 2013

উইন্ডোজ-7 কে এ্যাপল ম্যাক বানিয়ে ফেলুন খুব সহজেই...



উইন্ডোজ-7 কে এ্যাপল ম্যাক বানিয়ে ফেলুন খুব সহজেই...



আপনারা যারা উইন্ডোজ-7 কে এ্যাপল ম্যাক এর মত করতে চান এই পোস্টটি শুধু মাত্র তাদের জন্য। ভালোভাবে বুঝার জন্য অবশ্যই টিউটোরিয়ালটি দেখে নিবেন। কোন প্রকার সমস্যা হলে অবশ্যই কমেন্টস এ যানাবেন। সমধান দেওয়ার চেস্টা করব।
আমি চাই “আমি যা জানি সকলের কাছে তা শেয়ার করতে”।


যারা টিউটোরিয়ালটি দেখতে চান তারা এইখানে ক্লিক করুন
এবং
যারা ডাউনলোড করতে চান তারা এইখানে ক্লিক করুন

আর Software টি ডাউনলোড করতে এইখানে ক্লিক করুন

Sunday, November 17, 2013

কিভাবে ব্যর্থতাকে হারাতে হয়...





কিভাবে ব্যর্থতাকে হারাতে হয়...





২১ বছর বয়সে তিনি ব্যবসায়ে লস করেন।
২২ বছরবয়সে তিনি রাজনীতিতে পরাজিত হন।
২৩ বছর বয়সে আবারও ব্যবসায়ে লস করেন।
২৬ বছর বয়সে হারান প্রিয়তমা স্ত্রীকে ।
২৭ বছর বয়সে তার নার্ভাস ব্রেকডাউন হয়।
৩৪ বছর বয়সে কংগ্রেস নির্বাচনে হেরে যান।
৪৫ বছর বয়সে সিনেট নির্বাচনে হেরে যান।
৩৭ বছর বয়সে ভাইস প্রেসিডেন্ট হওয়ার সুযোগ হাতছাড়া হলো।
৪৯ বছর বয়সে আবারও সিনেট নির্বাচনে পরাজিত হন।
এবং ৫২ বছর বয়সে তিনি হন আমেরিকার প্রেসিডেন্ট।

তিনি আমেরিকার প্রেসিডেন্ট আব্রাহাম লিংকন।
এতগুলো হারের পরও যিনি কখনো ভাবেন নি, রাজনীতি আমার জন্যে নয়।
আর তাইতো তিনি হতে পেরেছিলেন আমেরিকার সর্বকালের ইতিহাসে সবচেয়ে আলোচিত প্রেসিডেন্টদের একজন।
ব্যর্থতা মানে নিচে পড়ে যাওয়া নয়,নিচে পড়ে যাওয়া পরও উঠে দাঁড়ানোর চেষ্টা না করা হল ব্যর্থতা ।

আব্রাহাম লিংকন আমাদের শিখিয়েছেন কিভাবে ব্যর্থতাকে হারাতে হয়।