Wednesday, January 8, 2014

নিজের জ্বীবনের প্রতি আজই যত্নবান হওয়ার দরকার...

নিজের জ্বীবনের প্রতি আজই যত্নবান হওয়ার দরকার।

একজন বয়স্ক রাজমিস্ত্রী তার কাজ থেকে অবসর নিতে চাইলো। তাই সে তার মালিকের কাছে গিয়ে বললো,’বস,আমি এই বাড়ি বানানোর কাজ থেকে অবসর নিয়ে আমার স্ত্রী ও ছেলেমেয়েদের সাথে সময় কাটাতে চাই।
তার মালিক এতে কিছুটা দুঃখ পেল কারন সে ছিলো সবচেয়ে দক্ষ ও কর্মঠ রাজমিস্ত্রী। সে বললো,'ঠিক আছে,কিন্তু তুমি কি চলে যাওয়ার আগে আর একটি মাত্র বাড়ি বানাতে আমাদের সাহায্য করবে?’ বয়স্ক রাজমিস্ত্রী এই প্রস্তাবে স্বানন্দে রাজী হয়ে গেল।

কিন্তু কাজ শুরু করার পর দেখা গেল তার মন সেখানে ছিল না এবং সে সবসময় তার অবসরের কথা ভেবে অন্যমনস্ক থাকতো। সবসময় সে বাড়ির চিন্তা করতো।তাই এর আগে যত কাজ সে করেছিলো এই কাজটাই তার করা সবচেয়ে খারাপ কাজ হয়ে গেল।

যখন সে বাড়িটি তৈরী করা শেষ করলো তখন তার মালিক বাড়িটি দেখতে এলো এবং বৃদ্ধের হাতে বাড়ির চাবি দিয়ে বললো,’এটা এখন থেকে তোমার বাড়ি,তোমার প্রতি আমার উপহার।'

এই কথা শুনে বৃ্দ্ধ আফসোস করে উঠলো!

সে মনে মনে ভাবলো,'হায় হায়!যদি আমি শুধু একবার জানতাম যে আমি আমার নিজের বাড়ি তৈরী করছি! তাহলে এটা আমার জীবনে করা সবচেয়ে ভাল কাজ হতো!'

বাস্তবেও আমরা প্রতিটা দিন আমাদের জীবনকে এই বাড়ির মতই তৈরী করে চলেছি। কিন্তু আমরা প্রায়ই তা ভুলে যাই। আর তাই সব কাজে আমাদের বেস্ট টার চেয়ে অনেক কম চেষ্টাটা করি,অনেক কম পরিশ্রমটা দেই।আমরা যদি আজ এই সত্যটা উপলব্ধি করতে পারি তবে আমরা হয়তো আমাদের সেরা পরিশ্রমটাই দিতে পারবো।

আমরা আমাদের জীবনের ফেলে আসা দিনে ফিরে যেতে পারি না,তোমার জীবনের সেই রাজমিস্ত্রীটি তুমিই,যে প্রতিদিন ইট,কাঠ,পেরেক দিয়ে তোমার জীবনটাকে গড়ে তুলছো।তোমার আজকের কাজ,চেষ্টা, পরিশ্রম আগামী দিনের সেই বাড়িটা তৈরী করবে যেখানে তুমি থাকবে।তাই আজই যত্নবান হও!

Monday, December 2, 2013

বিশ্বের ৩য় সর্বোচ্চ ধনী ব্যক্তি ওয়ারেন বাফেট সম্পর্কে অসাধারন কিছু তথ্য



বিশ্বের ৩য় সর্বোচ্চ ধনী ব্যক্তি ওয়ারেন বাফেট সম্পর্কে অসাধারন কিছু তথ্য:



| ওয়ারেন বাফেট তার প্রথম শেয়ার টি কিনেন ১১ বছর বয়সে এবং এখন তিনি মনে করে যে তিনি খুবদেরিতে শুরু করেছেন
| তিনি তার পেপার বিক্রি করা টাকা দিয়ে ১৪ বছর বয়সে একটি ছোট্ট ফার্ম কিনেন
| তিন এখনো তার টি বেডরুম যুক্ত বাড়িতে বসবাস করেন যেটি তিনি ৫০ বছর আগে বিবাহের পূর্বে কিনেছিলেন।  তিনি বলেন , তার সে বাসায় সকল প্রয়োজনীয় জিনিস পত্র আছে তার বাসায় কোনো ওয়াল বা বেড়া দিয়ে ঘেরা নাই
| তিনি নিজেই তার গাড়ি চালানতার কোনো ড্রাইভার বা সিকিউরিটি গার্ড নেই
| তিনি কখনো তার ব্যাক্তিগত বিমানে যাত্রা করেন না ,  যদিও তিনি বিশ্বের সবচেয়ে বড় ব্যাক্তিগত বিমান তৈরির কারখানার মালিক
| তিনি কখনো উচ্চ ভিলাশী ব্যাক্তি বা কলিগ এর সাথে সময় কাটান না তিনি বাসায় ফিরে পপ কর্ন বানিয়ে টেলিভিশন দেখে সময় পার করেন
| তিনি কখনো সাথে মোবাইল নিয়ে ঘোরেন না  তার টেবিলে কোনো কম্পিউটার বা  ল্যাপটপ নেই
| তিনি এতিম খানাতে তার মোট সম্পত্তির ৮৫ % অর্থাৎ $৩১ বিলিয়ন ডলার দান করে দিয়েছেন